ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মহেশপুরে প্রাণ হারালেন গৃহবধূ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:২৪ পিএম

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মহেশপুরে প্রাণ হারালেন গৃহবধূ

ঝিনাইদহের মহেশপুরে চলন্ত মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে শিল্পী খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের আলামিন হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্বামী আলামিন হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিল্পী খাতুন। পথে কোলাবাজার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়নাটি মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে শক্তভাবে জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তার গলায় ফাঁস লেগে যায় এবং তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।

এক নিমিষেই প্রিয়জনকে হারিয়ে নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম। এদিকে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলে চলাচলের সময় নারীদের ঢিলেঢালা পোশাক ও ওড়না ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

ইএইচ

Link copied!