ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহ-৩ আসনে জামায়াত-বিএনপির মনোনয়নপত্র দাখিল

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:২২ পিএম

ঝিনাইদহ-৩ আসনে জামায়াত-বিএনপির মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) সংসদীয় আসনে নির্বাচনী প্রতিযোগিতা এখন আনুষ্ঠানিক রূপ নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এই আসনে শুরু হয়েছে চূড়ান্ত লড়াই।

সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মতিউর রহমান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াত নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। একইসঙ্গে তারা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি ধানের শীষ প্রতীকে তার মনোনয়নপত্র দাখিল করেন। 

বিএনপি নেতা-কর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতেই তাঁদের এই নির্বাচনী লড়াই। মনোনয়নপত্র দাখিলের সময় মহেশপুর ও কোটচাঁদপুরে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরপর দুই দিনে দুই প্রধান দলের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের ঘটনায় ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী আমেজ যেমন ঘনীভূত হয়েছে, তেমনি রাজনৈতিক উত্তাপও ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় ভোটারদের মধ্যে এখন থেকেই সাধারণ আলাপ-আলোচনা ও নির্বাচনের ফলাফল নিয়ে কৌতূহল বাড়তে শুরু করেছে।

ইএইচ

Link copied!