ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:০৮ পিএম

মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনে মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির তিন ‘বিদ্রোহী’ প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মেহেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদ তাদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়াও মেহেরপুর-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোহেল রানা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ আসনে আব্দুল বাকী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব রহমানও মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে দিনভর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ সদস্য।

ইএইচ

Link copied!