ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৪:৫৮ পিএম

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

ফরিদপুরের ভাঙ্গার হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম। রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ। 

এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন, এমন গরিব-দুস্থদের হাতে কম্বল তুলে দেন। তীব্র শীতের মধ্যে কখনো হেঁটে আবার কখনো গাড়িতে করে গন্তব্যে পৌঁছান এসিল্যান্ড।

কম্বল পেয়ে আনোয়ারুল বলেন, "এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার (এসিল্যান্ড) নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।"

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাঁদের কাছে ছুটে গিয়েছেন। রাস্তার পাশে ও প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছেন। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে উপজেলাজুড়ে কম্বল বিতরণ করা হবে।

ইএইচ

Link copied!