ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিজিবির অভিযানে মাদক উদ্ধার, অবৈধ পারাপারে দুইজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৫:৩৬ পিএম

বিজিবির অভিযানে মাদক উদ্ধার, অবৈধ পারাপারে দুইজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর, রাজাপুর, জীবননগর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় পরিচালিত অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৬ বোতল ভারতীয় মদ এবং মোট ৮৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ছাড়া কুমিল্লাপাড়া বিওপি এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে এক বৃদ্ধ পুরুষসহ দুইজনকে আটক করা হয়। তাঁরা হলেন, মহেশপুর থানা এলাকায় হস্তান্তর করা দুই ব্যক্তি।

আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ২১ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইএইচ

Link copied!