ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে ছাত্রদলের দোয়া মাহফিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ২, ২০২৬, ০৭:৩৪ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে ছাত্রদলের দোয়া মাহফিল

গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সাবেক দেশনেত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও বরিশাল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃবৃন্দ। তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ হাজারো নেতাকর্মী।

এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র বহু সংকটের মধ্যেও পথ খুঁজে পেয়েছে।"

বক্তারা আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়াকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত খবর দেশজুড়ে এক অজানা রাজনৈতিক সংকট ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ তিনি শুধু একটি দলের নন, বরং দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইএইচ

Link copied!