ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবদুল আউয়াল মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০২:০২ পিএম

আবদুল আউয়াল মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভুঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ৫০৭ কোটি টাকারও বেশি স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা এবং অস্থাবর সম্পদ ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ টাকা। 

গত অর্থবছরে তার বার্ষিক আয় ছিল ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন গত ৯ ডিসেম্বর।

আয়কর রিটার্ন ও হলফনামার তথ্যের সমন্বয়ে দেখা যায়, ২০২৫-২৬ কর বছরে তার প্রদর্শিত সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা এবং আয়ের বিপরীতে তিনি ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা আয়কর প্রদান করেছেন। ব্যক্তিগতভাবে কোনো ঋণ না থাকলেও তার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকার ঋণ রয়েছে।

আবদুল আউয়াল মিন্টুর পরিবারের অন্যান্য সদস্যদের সম্পদের তথ্যও হলফনামায় উঠে এসেছে। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের মোট সম্পদের পরিমাণ ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকা। এ ছাড়া তার তিন পুত্র তাবিথ আউয়াল, তফসির মোহাম্মদ আউয়াল এবং তাজোয়ার মোহাম্মদ আউয়ালও কোটি কোটি টাকার সম্পদের মালিক। 

হলফনামা অনুযায়ী তাবিথ আউয়ালের সম্পদের পরিমাণ ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা। তার অন্য দুই ছেলের সম্পদ যথাক্রমে ৪৯ কোটি এবং ২৬ কোটি টাকার উপরে।

হলফনামার সংশ্লিষ্ট কলামে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর উল্লেখ করেছেন। মামলা সংক্রান্ত তথ্যে জানা গেছে, বর্তমানে তার বিরুদ্ধে ধানমন্ডি থানার একটি মামলা সিএমএম আদালতে বিচারাধীন রয়েছে, যা বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। এ

র আগে তিনি ২৬টি মামলা থেকে অব্যাহতি বা নিষ্পত্তি পেয়েছেন। নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিগণ হলেন আওয়ামী লীগ ও অন্যান্য দলের প্রার্থীগণ। তবে বিশাল অঙ্কের এই সম্পদের হিসাব নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইএইচ

Link copied!