ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৪ পিএম

নবাবগঞ্জে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

'প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি'- এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণ নেবেন। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। 

এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার তারেক সেফাতী। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (কম্পিউটার) নন্দ কুমারসহ উপজেলার যুব উন্নয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তাঁরা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

ইএইচ

Link copied!