ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জোনায়েদ সাকির চেয়ে স্ত্রী তাসলিমা আক্তারের আয় ও সম্পদ বেশি

আবদুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আবদুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ৪, ২০২৬, ০৯:১৪ পিএম

জোনায়েদ সাকির চেয়ে স্ত্রী তাসলিমা আক্তারের আয় ও সম্পদ বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী এবং দলটির প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) তাঁর হলফনামা জমা দিয়েছেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। 

গত ২৯ ডিসেম্বর দাখিলকৃত হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের বাৎসরিক আয় ও স্থাবর সম্পদের পরিমাণ অনেক বেশি।

হলফনামায় জোনায়েদ সাকি নিজেকে ‘প্রকাশক’ এবং তার স্ত্রীকে ‘আলোকচিত্রী ও শিক্ষক’ হিসেবে উল্লেখ করেছেন। জোনায়েদ সাকির বাৎসরিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশাগত আয় ৬ লাখ ৫০ টাকা।

অন্যদিকে, তার স্ত্রী তাসলিমা আক্তারের বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। আয়ের উৎসের মধ্যে রয়েছে স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া বাবদ ৮ লাখ ২৮ হাজার টাকা।

স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষিজমি এবং একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া আছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ পয়েন্টের কৃষিজমিসহ একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির সম্পদের মোট মূল্য ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা, যেখানে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, জোনায়েদ সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার পিতা মরহুম মো. ফজলুর রহমান এবং মাতা মাসুদা খানম। শিক্ষাগত যোগ্যতায় তিনি বিএ পাস বলে উল্লেখ করেছেন।

ইএইচ

Link copied!