ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে ঘাস পোড়া ওষুধ পানে যুবকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০১:৫৪ পিএম

মহেশপুরে ঘাস পোড়া ওষুধ পানে যুবকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘাস পোড়া বিষপান করে সাদিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোররাতে উপজেলার সূর্যদিয়া বগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ওই গ্রামের মশিযার রহমানের ছেলে।

পরিবার ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে সাদিকুল ইসলাম নিজ ঘরে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগে সাদিকুল ইসলাম গ্রামের একটি দোকান থেকে ঘাস মারার বিষ কিনেছিলেন। তবে কী কারণে তিনি বিষপান করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার ও স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!