ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০২:৫৮ পিএম

মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আলী হোসেন ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। 

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আলী হোসেনকে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!