ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডের কুমিরায় সাগর থেকে দুই প্রহরীর মৃত দেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

সীতাকুণ্ডের কুমিরায় সাগর থেকে দুই প্রহরীর মৃত দেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সাগর থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল ১১টায় কে আর শিপ রিসাইকেল শিপইয়ার্ড হতে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লা থানার, দক্ষিন ফেদায় ইউনিয়নের, হেলাল প্রামাণিকের পুত্র আবদুল খালেক (৩৫) ও একই এলাকার আমান উদ্দিন বেপারির পুত্র সাইফুল ইসলাম। দুই শ্রমিক কেআর শীপ ব্রেকিং ইয়ার্ডে কর্তব্যরত প্রহরী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কুমিরা ফেরিঘাট সংলগ্ন কে আর শিপ রিসাইকেল শিপ ইয়ার্ড এলাকায় বোট নিয়ে পানিতে দায়িত্ব পালন করার সময় ইয়ার্ডে বিচিংরত স্ক্র্যাপ জাহাজের সাথে ধাক্কা লাগে। এরপর থেকে প্রহরীদের খোঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর কাদামাক্ত শরীরে প্রহরীদের মৃত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়।

কুমিরা কোস্ট গার্ডের ইনচার্জ এম এ রশিদ বলেন, জাহাজ ভাঙা ইয়ার্ডে প্রহরীর মৃত্যুর সংবাদ পেয়ে কোস্ট গার্ডসহ ঘটনাস্থলে পৌঁছায়। কাদামাক্ত মৃতদেহ দুটির শরীরের অঙ্গ পতঙ্গ মারাত্মক জখম রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঘটনা তদন্ত কাজ চলছে। প্রকৃত বিষয় উদঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জেএইচআর 

Link copied!