ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে ব্র্যাকের শিক্ষা তরী পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৫:১৫ পিএম

পিরোজপুরে ব্র্যাকের শিক্ষা তরী পরিদর্শন করলেন জেলা প্রশাসক

“পিরোজপুরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী”। 

সোমবার পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দামোদর খালে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ে তিনটি তরী শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়।

সকালে শিক্ষা তরী প্রদর্শনী উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। 

জেলা প্রশাসক তরী তিনটি পরিদর্শন করেন এবং গণিত, বিজ্ঞান ও মূল্যবোধের মৌলিক বিষয়গুলো প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজে বোঝার ও হাতে-কলমে শেখার ব্যবস্থা দেখে অভিভূত হন এবং এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও ছিলেন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম এবং হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষা তরী তিনটি আগামী ১০ দিন সেখানে অবস্থান করবে এবং প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, গণিতের সূত্রসমূহ এবং শিশুদের মানবিক ও মূল্যবোধ বিষয়ক বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখতে ও শিখতে পারছে।

উল্লেখ্য, ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভাসমান এই শিক্ষা তরী সুনামগঞ্জ জেলা থেকে কার্যক্রম শুরু করে। বিভিন্ন জেলা পরিভ্রমণ শেষে তরীগুলো এখন পিরোজপুর জেলায় অবস্থান করছে।

ইএইচ

Link copied!