ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:২৩ পিএম

কেন্দুয়ায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। 

সোমবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারে অবস্থিত দুইটি বড় ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। তবে অপর একটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যেই গ্যাস বিক্রি করা হচ্ছে বলে অভিযানে প্রতীয়মান হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইএইচ

Link copied!