ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০২:৪৩ পিএম

মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড মাঠে এই অনুষ্ঠান হয়।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম) ড. এ.এইচ.এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাডিশনাল এসপি সাকিবুল ইসলাম খান, অ্যাডিশনাল এসপি কাজী রুবাইয়াত রুমি, অ্যাডিশনাল এসপি কাজী মাকসুদা লিমা, অ্যাডিশনাল এসপি সোনিয়া পারভীন, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। ১৭৬ জন প্রশিক্ষণার্থী এসআই এই কুচকাওয়াজে অংশ নেন।

ইএইচ

Link copied!