ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২২ পিএম

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার পিরোজপুর টাউন ক্লাব মাঠে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎পিরোজপুর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান।

উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য এম এ জলিল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার জীবনাদর্শন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশমাতার মৃত্যুতে বিএনপির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় বলে সকলে মন্তব্য করেন।

দোয়া অনুষ্ঠানের আগে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা টাউন ক্লাব চত্বরে কোরআন খতম করে। ‎দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হয়

ইএইচ

Link copied!