ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ভায়াগ্রা উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৯ পিএম

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ভায়াগ্রা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কোনো আসামি আটক হয়নি।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ১২টা ৪০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/৭-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মাঠপাড়া এলাকায় হাবিলদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সকাল ৬টা ৫ মিনিটে মাধবখালী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭১/২-এস এলাকা থেকে সুবেদার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘাসের ক্ষেতের ভেতর থেকে ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে সকাল ৮টা ৫০ মিনিটে রাজুপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩/১-এস এলাকা থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে আম বাগানের মধ্য থেকে ১ হাজার ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

ইএইচ

Link copied!