ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভেড়ামারায় গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:২৮ পিএম

ভেড়ামারায় গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর দিন অনুষ্ঠেয় গণভোট (হ্যাঁ/না) উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পরিবর্তনের চাবি এবার আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। 

সভায় ভেড়ামারা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর দিন গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোটের বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। সভায় জানানো হয়, ভেড়ামারা পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের গ্রামগঞ্জে এবং হাটবাজারে এ বিষয়ে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা ভোটের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফাতেমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!