ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৭ পিএম

ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে একটি দ্রুতগতির খালি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২৮২) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও ট্রাকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!