ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের মতবিনিময় সভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৬, ০৫:০১ পিএম

লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের মতবিনিময় সভা

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার রথখোলা চত্বরে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর নড়াইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম খসরুজ্জামান (হাই)-এর সভাপতিত্বে ও কৃষক দল নেতা এ.কে আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীরা।

এ সময় সকল বক্তা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় লাভ করে বিএনপিকে সরকার গঠন করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ইএইচ

Link copied!