ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৫০ পিএম

মির্জাপুরে আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগপত্রটি আপলোড করেছেন। 

শুক্রবার পদত্যাগের বিষয়টি তিনি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে লেখা রয়েছে, “আমি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। বর্তমানে আমার পারিবারিক কারণে সভাপতির পদে থেকে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এজন্যই স্বজ্ঞানে সভাপতির পদ থেকে পদত্যাগ করিলাম।”

সাঈদ গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত আবেদন করে পদত্যাগ করেন। তিনি গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।

মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডুর মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। তারা পলাতক থাকায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!