ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখা প্রার্থীর জরিমানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৬, ০৫:১১ পিএম

সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখা প্রার্থীর জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে প্রচারকাজে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এই আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসীর বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নারী-পুরুষের উপস্থিতিতে তালিমের আড়ালে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে সত্যতা পান।

নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারকাজ চালানোর অপরাধে প্রার্থী গোলাম মসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!