ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নুর কামাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই ক্যাম্পেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মধ্যরাতে উভয় পক্ষ সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এপিবিএন জানিয়েছে, নিহত নুর কামাল একজন চিহ্নিত অপরাধী এবং নিজের নামে একটি বাহিনী গঠন করে ক্যাম্প এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিলেন।

এপিবিএন অধিনায়ক আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত কয়েক মাস ক্যাম্পের পরিস্থিতি শান্ত থাকলেও হঠাৎ এই সংঘর্ষে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, গভীর রাতে গোলাগুলির শব্দে পুরো ব্লকে ভীতি তৈরি হয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

জেএইচআর

Link copied!