ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে সীপকসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০২:৩১ পিএম

বাঘাইছড়িতে সীপকসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি) এর উদ্যোগে গরিব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যার পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকা বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া ও বাঘাইছড়ি মুখ এলাকার অসহায় মানুষের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপ-শাখা সীপকস, মারিশ্যার সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় উপ-শাখা সীপকস, মারিশ্যা (২৭ বিজিবি) এর সাধারণ সম্পাদিকা বলেন, সাধারণ মানুষ যেন এই তীব্র শীতে কষ্টে না থাকে সে জন্য সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কর্তৃক এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকসের কোষাধ্যক্ষা জারিন তাসনিম মিম, সদস্যা হৈমন্তী দত্ত, মোছা. নাসরিন ও সমন্বয়কারী অফিসার মেজর এম শাহিনুর রহমান উপস্থিত ছিলেন, এ ছাড়াও অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ সেখানে অংশ নেন।

ইএইচ

Link copied!