ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর বিজিবির মানবিকতা ও মাদকবিরোধী অভিযান একসঙ্গে প্রশংসিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম

মহেশপুর বিজিবির মানবিকতা ও মাদকবিরোধী অভিযান একসঙ্গে প্রশংসিত

মানবিক সহায়তার পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

শনিবার বিকেলে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত, গরিব ও দুঃস্থ ১২৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি উপস্থিত ছিলেন, এবং তিনি নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন। এতে শীতের কষ্টে থাকা অসহায় মানুষজন উপকৃত হন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে একই সময়ে সফল অভিযান পরিচালনা করেছে বিজিবি। গত ৯ জানুয়ারি রাতে বেনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া ১০ জানুয়ারি ভোরে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

স্থানীয়দের মতে, বিজিবির এসব কার্যক্রম একদিকে যেমন শীতার্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ইএইচ

Link copied!