ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জানুয়ারি ১১, ২০২৬, ০৭:১৮ পিএম

মাটিরাঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মহিলা দলের এর আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির, সদ্য সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩, ৪, ৮,৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা মহিলা দলের দলের সভাপতি কুহেলী দেওয়ান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জেএইচআর

Link copied!