ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই নার্স বরখাস্ত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ১১:১৫ এএম

অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই নার্স বরখাস্ত

ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া নার্সরা হলেন- নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।

আদেশে উল্লেখ করা হয়, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়।

বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা ও নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। 

এমন কর্মকাণ্ড হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ, রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণের মৌলিক নীতির পরিপন্থি। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তারা ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর তদারকি, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। তাদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়। 

এই ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) বিধির আলোকে উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণের স্বার্থে এবং এই মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আদেশ জারির তারিখ হতে কল্পনা রানী মন্ডল ও রানী বালা হালদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুইজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে দৈনিক আমার সংবাদসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

জেএইচআর

Link copied!