ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতি, জনতার হাতে গ্রেপ্তার এক

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৪২ পিএম

মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতি, জনতার হাতে গ্রেপ্তার এক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে পুলিশের পোশাক পরিহিত চোরচক্রের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে জনতার তৎপরতায়।

সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বজ্রাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মো. আবুল হোসেন (৫৮) এর বসতবাড়িতে দুঃসাহসিকভাবে চুরির চেষ্টা চালায় তিনজন। তারা বাড়ির প্রধান ফটক কেটে ও ঘরের তালা ভেঙে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা চালায়।

বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকায় চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে এবং এক চোরকে ধরে ফেলে। 

স্থানীয় জনতা সাথে সাথে মহেশপুর থানায় খবর দিলে, থানার অফিসার ইনচার্জ খালিশপুর থেকে কোটচাঁদপুর সীমানা পর্যন্ত রাত্রিকালীন হাইওয়ে ডিউটিতে থাকা পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠান।

জনতার হাতে ধৃত চোর মো. শান্ত (২৭), পিতা কামরুল শেখ, সাং কাস্ট সাগরাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা তিনজন ছিল এবং বাকি দুইজন মোটরসাইকেলে পালিয়ে গেছে। পলাতকদের একজন সুমন, বাড়ি ঝিনাইদহের আরাপপুর এলাকায়।

ধৃত চোর ও বাড়ির মালিক উভয়ই জানিয়েছেন, চোরেরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল। যদিও চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে, কিন্তু বাড়ির মালিক সঠিক পরিমাণ জানাতে পারেননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, জনতার সক্রিয় অংশগ্রহণের কারণে চোরদের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা পলাতক চোরদের শনাক্ত করেছি এবং তাদের গ্রেপ্তারে তৎপর। এছাড়া ঘটনার পেছনের চক্র সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।

ইএইচ

Link copied!