ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৮ পিএম

মাগুরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ফাইল ছবি

বন্দীদের মানবিক জীবনযাপন, স্বাস্থ্যসেবা ও কারাগারের শৃঙ্খলাব্যবস্থা নিশ্চিত করতে মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক মাগুরা জেলা কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। 

এ সময় তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দীদের থাকা-খাওয়ার পরিবেশ, চিকিৎসা সেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারে অবস্থানরত বন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। 

তিনি বলেন, কারাগার মাত্র শাস্তির স্থান নয়, এটি সংশোধনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দীদের মানবিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় জেলা প্রশাসক কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্দীদের স্বাস্থ্যসেবা আরও জোরদার করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা ও শৃঙ্খলা সুসংহত রাখা এবং বিধি অনুযায়ী কারাগার পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, কারাগারের ভেতরে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং বন্দীদের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

জেলা প্রশাসকের এ পরিদর্শনে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এএন

Link copied!