ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাইবান্ধা থেকে চুরি হওয়া মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার

জাহিদ খন্দকার, গাইবান্ধা

জাহিদ খন্দকার, গাইবান্ধা

জানুয়ারি ১৪, ২০২৬, ১০:২৯ এএম

গাইবান্ধা থেকে চুরি হওয়া মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এমপি পাড়া এলাকা থেকে চুরি হওয়া একটি নোহা মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এমপি পাড়ার বাসিন্দা দাউদ হাসান চৌধুরীর নিজ বাসার গ্যারেজ থেকে গত ২ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সকাল ৮টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে একটি নোহা মাইক্রোবাস চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-চ-১৩-১৫৫৭।

এ ঘটনায় ভুক্তভোগী দাউদ হাসান চৌধুরী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামলা নং-০৩, তারিখ ৪ জানুয়ারি ২০২৬ ইং রুজু করে মামলার তদন্তভার এসআই আসাদুজ্জামানের উপর অর্পণ করেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান চুরি যাওয়া গাড়ি উদ্ধারে এবং অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া গাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে, গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ভাঙ্গা হাইওয়ে থানাধীন মহাসড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান জানায়, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএন

Link copied!