ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশাল-৬ সংসদীয় আসনের নির্বাচন ও গণভোট মতবিনিময় সভা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:০২ পিএম

বরিশাল-৬ সংসদীয় আসনের নির্বাচন ও গণভোট মতবিনিময় সভা

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণা ও সামগ্রিক ব্যবস্থাপনা’ বিষয়ক বরিশাল-৬ সংসদীয় আসনের বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন বরিশাল জেলা প্রশাসক। 

বুধবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইএইচ

Link copied!