ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাভারে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৯ পিএম

সাভারে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঢাকার সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে গণভোট ২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদ মাঠে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজি মোহাম্মদ মোজাম্মেল হক। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এ গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

তিনি উপস্থিত সবাইকে গণভোটের নিয়মাবলি ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এ ছাড়াও অবহিতকরণ সভায় নির্বাচনী আচরণবিধির বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

এ সময় অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, এবং তারা তাদের মতামত তুলে ধরেন।

ইএইচ

Link copied!