ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃত্বে মিলন-হানিফ

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৭ পিএম

সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃত্বে মিলন-হানিফ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ এর সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটিতে একে মিলন আহমদকে সভাপতি এবং মো. আবু হানিফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

২০ সদস্য বিশিষ্ট এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬-২০২৮ পর্যন্ত। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজ উদ্দিন বাবু, হরিপদ দেবনাথ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্য তীর্থ, আবু হেনা আজিজ ও আরিফুল ইসলাম জুয়েল।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রিপন আহমদ, আশরাফুর রহমান, মো. কামাল হোসেন ও সালেহ আহমদ। সাংগঠনিক সম্পাদক এম এস মাসুম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শান্ত ও মাসুক আহমদ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীবৃন্দ।

সম্পাদকমণ্ডলীর মধ্যে রয়েছেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ফারুক (আইন বিষয়ক সম্পাদক), বাবলু দে (দপ্তর সম্পাদক) ও রিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক)। এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে ফয়সল আহমদ সুমন ও অলিউর রহমান আলেক দায়িত্ব পালন করবেন।

কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার মাধ্যমে এ অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষের পাশে দাঁড়াবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ও উপজাতি নির্বিশেষে সকলকে আইনগত সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনায় এ সংগঠন আগামীতে জোরালো ও প্রতিবাদী ভূমিকা পালন করবে। 

নবনির্বাচিত এ কমিটিকে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ইএইচ

Link copied!