ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে বিদ্যুতের ফাঁদে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২৫ পিএম

গোপালগঞ্জে বিদ্যুতের ফাঁদে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদি ও এক প্রতিবেশীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ লোমহর্ষক মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম, তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুরের হাত থেকে বোরো ধানের চারা রক্ষার জন্য সজীব শিকদারের বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। শনিবার সন্ধ্যার পর অসাবধানতাবশত ওই তারে বিদ্যুতের লিকেজে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখে তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে একই পরিবারের দাদি ও নাতি ও প্রতিবেশীর এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!