ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শীতকালীন ক্রীড়া শুরু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৫১ পিএম

রাজশাহীতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শীতকালীন ক্রীড়া শুরু

রাজশাহীতে শুরু হয়েছে উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এতে রাজশাহী বিভাগের আট জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মশাল প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা শৃঙ্খলা, দেশপ্রেম ও দলগত সহযোগিতার শিক্ষা দেয়। ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও হকির মতো দলীয় খেলাগুলো কৌশলগত চিন্তাশক্তি বাড়ায়, আর সাইক্লিং ও অ্যাথলেটিক্স শিক্ষার্থীদের সহনশীলতা ও লক্ষ্যনিষ্ঠতা উন্নত করে, যা ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহা. আবদুর রশিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরি করে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও হকিতে দলীয় ইভেন্ট ছাড়াও ব্যাডমিন্টন ও টেবিলটেনিসে একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। সাইক্লিং ও অ্যাথলেটিক্সে বিভিন্ন দূরত্ব ও ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেবে। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শিক্ষক ও অভিভাবকদের মতে, রাজশাহীতে শুরু হওয়া এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ক্রীড়াবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!