মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬, ০৬:২৩ পিএম
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সুজনের টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক তরুন ইউসুফ স্বাক্ষরিত প্যাডে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মির্জাপুর প্রতিবেদক আবুল কাশেম খানকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তার সিকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আশরাফুল আলম খান, যুগ্ম সম্পাদক মো. সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মোতালিব, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, সদস্য ডা. মিতু আক্তার, মনিরুজ্জামান ইব্রাহিম, শিলা আক্তার, বাবুল মিয়া, লিটন মিয়া, মনিরুল ইসলাম মাসুদ, নূরতাজ হোসেন স্বপন, অর্পণা সাহা পোদ্দার, রাসেল মিয়া, নাঈম খান রাব্বি, মিরাজ মিয়া, রাব্বি ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও গৌর চন্দ্র সরকার।
ইএইচ