ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ২২, ২০২৬, ০১:৫৮ পিএম

আজ আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের আজ ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল ১০টায় উকিলপাড়া বনানী সংঘ থেকে মরহুমের কবর জিয়ারতের উদ্দেশ্যে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়ার পথে যাত্রা ও সেখানে কবর জিয়ারত করা হবে।

স্মরণ সভা ও দোয়া মাহফিল বেলা ২টায় বনানী সংঘে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হবে। এরপর বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে মরহুমের রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে, আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!