ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক

নুরুল ইসলাম সুমন, চকরিয়া

নুরুল ইসলাম সুমন, চকরিয়া

জানুয়ারি ২২, ২০২৬, ০৮:২৭ পিএম

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীক তথা ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে নিজের মরহুম পিতা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আলেম ওলামাদের সঙ্গে নিয়ে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন। 

পরে দুপুর ১২টায় শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এছাড়াও তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!