ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২২ পিএম

মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সাভারের যাদুরচর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তারা দুজনেই কেরানীগঞ্জের করেরগাও এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গত বুধবার ২১ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রড নিয়ে ঢাকা মেট্রো-ট ১২-১৬৩৯ ট্রাকটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার আমতলী বাজারের উদ্দেশে রওনা দেয়। ভোর ৭টার সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। ওই প্রাইভেটকারে থাকা ৬ ডাকাত সদস্য ট্রাকের চালক নান্নু ও হেলপার আবু জাফরকে চোখ বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে গাজীপুরের বাগবাড়ি এলাকায় ফেলে যায় এবং রডভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা করেন। 

পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের যাদুরচর এলাকা থেকে ডাকাত দলের দুইজনকে গ্রেপ্তার করে এবং খালি অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে লুট হওয়া ১৪ টন রড মাদারীপুর জেলার শিবচর এলাকায় শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রডের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তার দুইজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!