ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

উজিরপুরে মধ্যরাতে সেনা অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি আটক

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

উজিরপুরে মধ্যরাতে সেনা অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি আটক

বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস জিসান জাকি রকি।

অভিযান চলাকালে সেনাসদস্যরা চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে উজিরপুর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। সেনাবাহিনীর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। 

তারা বলেন, এ ধরনের অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমদ বলেন, মাদক ও অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!