ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ

জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৪৯ পিএম

নবাবগঞ্জে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

নবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং সহ সকল অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ইএইচ

Link copied!