ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০৬ পিএম

বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু রোববার সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার (জাতীয় দৈনিক আমাদের সময় ও বরিশাল আজকাল), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (বৈশাখী টেলিভিশন ও আমার দেশ), সহসভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না (জাতীয় দৈনিক আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ খান সিয়াম (দৈনিক ঘোষণা), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ (দৈনিক কীর্তনখোলা), প্রচার সম্পাদক হিমেল (বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার), সদস্য ও সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার (দৈনিক বাঙলার জাগরণ) এবং আব্বাস আলী তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সভাপতি এস এম আলাউদ্দীন, সহসভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি এএফএম সামসুদ্দোহা আজাদ এবং পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিঞা।

সভায় সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।

সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোট প্রচারণার তথ্য সংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। 

তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এ ধরনের খোলামেলা মতবিনিময় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

ইএইচ

Link copied!