ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জামকে ‘অস্ত্র’ হিসেবে প্রচারের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুর প্রতিনিধি 

জানুয়ারি ২৭, ২০২৬, ১০:০৯ এএম

ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জামকে ‘অস্ত্র’ হিসেবে প্রচারের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

মেহেরপুর জেলা জামায়াতের আমিরের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু সামগ্রীকে ‘অস্ত্র’ হিসেবে প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির দাবি, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরঞ্জিত করে অপপ্রচার চালানো হচ্ছে।

সোমবার এ বিষয়ে মেহেরপুর জেলা জামায়াত এক বিবৃতি প্রদান করছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর আকাশচুম্বী জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলমান। মেহেরপুর জেলা জামায়াতের বিরুদ্ধে এমন-ই একটি প্রপাগান্ডা প্রচার করা হয়েছে। যেখানে প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, আজ বেলা ১০টার দিকে মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও: মো. তাজউদ্দিন খান-এর ব্যবহৃত গাড়িটি জেলা জামায়াতের অফিস থেকে তার বাস ভবনে ওঠানোর জন্য যাচ্ছিল। পথিমধ্যে একজন সাংবাদিক ও আমিরের সাক্ষাৎ প্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়িচালক। জেলা আমিরের বাসভবনে যাওয়ার পথে হোটেলবাজার মোড়ে গাড়িটি গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষামূলক সরঞ্জামাদিকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলো নিরীক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো কোনোমতেই অস্ত্র বলা যায় না।

এএন

Link copied!