ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর চেকপোস্টে ৩৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ১২:৩০ পিএম

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর চেকপোস্টে ৩৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি ওয়েলকাম পরিবহন বাস থেকে ৩৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে। এ সময় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. কাওছার শেখ (২৮)। তার পিতা ফজলুর শেখ, মাতা সাফিয়া বেগম। তিনি পিরোজপুর জেলার সদর থানার বাসবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

এএন

Link copied!