ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেতন কর্তন ও বকেয়া পরিশোধের দাবিতে রাসিকে বিক্ষোভ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

বেতন কর্তন ও বকেয়া পরিশোধের দাবিতে রাসিকে বিক্ষোভ

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক), ‘নারী মৈত্রী’ ও ড্যামের যৌথ বাস্তবায়নে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাসিকের প্রধান ফটকের সামনে আরবান হেলথ কেয়ার প্রজেক্টে নিয়োজিত শ্রমিকরা জড়ো হয়ে ন্যায্য মজুরির দাবিতে স্লোগান দেন। এ সময় আন্দোলনকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, তাদের নির্ধারিত মাসিক বেতন ১৬ হাজার ৫০০ টাকা হলেও কর্তৃপক্ষ তা কর্তন করে মাত্র ৯ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি সাত মাসের বকেয়া বেতনের পরিবর্তে মাত্র তিন মাসের বেতন পরিশোধের কথা জানানো হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সাত মাস ধরে তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করলেও এখন পর্যন্ত নিয়মিত কোনো বেতন পরিশোধ করা হয়নি। ন্যায্য মজুরি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবার ও পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে বলে জানান তারা। এ ছাড়া আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, অফিস কর্তৃপক্ষ বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

বিক্ষোভকারীরা দ্রুত সকল বকেয়া বেতন পরিশোধ, চলতি মাসের পূর্ণ বেতন প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ইএইচ

Link copied!