ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫০ পিএম

মির্জাপুরে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ এ রায় দেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার গোড়াই রাখের টেকি গ্রামের আলাল মিয়ার ছেলে রানা মিয়া এবং পলাশতলী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জয়নাল সিকদার। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় এসকেভেটর দিয়ে অবৈধভাবে লাল মাটি কাটছিলেন রানা মিয়া ও জয়নাল সিকদার। 

এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ অভিযান পরিচালনা করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।

ইএইচ

Link copied!