ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

টাঙ্গাইল-৭ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল ধানের শীষের প্রার্থী কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৩৮ পিএম

টাঙ্গাইল-৭ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল ধানের শীষের প্রার্থী কালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় কোনো প্রার্থী না থাকায় টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন (আনিসুল ইসলাম-রুহুল আমিন) পন্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরসহ দলটির নেতাকর্মীরা।

বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ সমর্থন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহ-সভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ এবং মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী না থাকায় মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দেওয়া হয়েছে। তাছাড়া জামায়াতে ইসলামী শুধু ’৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করে নাই, ৪৭ সালে পাকিস্তানেরও বিরোধিতা করেছে। দেশের বিরোধিতা করাই তাদের ধর্ম। তারা ধর্মের ব্যবসা করে বলে আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।’

বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মহাজোটের শরিকদল হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের অধিকার পায়নি। মহাজোটের প্রধান আওয়ামী লীগ সাধারণ মানুষ আর দেশের কথা ভাবেনি। এ কারণে তাদের অধিকাংশ নেতা বিদেশে। বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

ইএইচ

Link copied!