ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে ‘এমপি হিসাব দাও’ কর্মসূচির ঘোষণা মোহাম্মদ মহসিনের

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৪৮ পিএম

বাঞ্ছারামপুরে ‘এমপি হিসাব দাও’ কর্মসূচির ঘোষণা মোহাম্মদ মহসিনের

নির্বাচিত হতে পারলে সংসদ সদস্য হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘এমপি হিসাব দাও’ কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসিন।

বুধবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর পৌরসভার দুর্গারামপুর ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ মহসিন বলেন, “জনগণ যেন যে যার অবস্থান থেকে আমাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে সে ব্যবস্থাই নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে সব সময় দায়বদ্ধ থাকতে চাই।” তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে পারলে বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়নে জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করা হবে। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আকাশের সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যাপক নকিবুল হুদা, বাঞ্ছারামপুর জামায়াতে ইসলামের সম্পাদক শামীম নূর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, জামায়াত নেতা নূরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, সেক্রেটারি মো. ফারুকুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বাঞ্ছারামপুরের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীর বাঞ্ছারামপুর গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!