ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০১:৫৮ পিএম

গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় পৌরসভায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহা. সারওয়ার জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গোদাগাড়ী ইসলামী ব্যাংক লি. এর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফারিদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংক লি. শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক লি. এর কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, এ কালেকশন বুথের মাধ্যমে পৌরসভার সাধারণ জনগণ সহজে, দ্রুত ও নিরাপদ শরিয়াহ সম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভার সকল ধরনের সেবা যেমন সকল ধরনের ফি, হোল্ডিং ট্যাক্স, ইউটিলিটি বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুটি ফান্ড, বেতন, সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের ভাতা ও উন্নয়ন প্রকল্পের তহবিল গ্রহণ করা যাবে। 

এ ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের অধীনে সোশাল সেফটিনেটের আওতায় ১০ টাকার হিসাব খোলা সুবিধা ও এম ক্যাশ সুবিধার সেবা প্রদান করা হবে। ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সকল সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বদ্ধপরিকর।

ইএইচ

Link copied!