ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:২৮ পিএম

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনে প্রচারের মাঠে ভিন্ন আবহ তৈরি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ করেন।

অপুর এ পারিবারিক উপস্থিতি ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারে এনে দিয়েছে অনন্য উষ্ণতা।

ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে তিনি বলেন, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

অপুর স্ত্রী ও সন্তানকে পাশে পেয়ে অনেকেই অভিভূত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, একজন নেতা যখন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে নামেন, তখন বোঝা যায় তিনি মানুষকে নিজের পরিবারের অংশ ভাবেন। এমন দৃশ্য শরীয়তপুরের রাজনীতিতে বিরল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টিআইএম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ‎ ‎

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অপুর এ পরিবার নির্ভর মানবিক প্রচার জনগণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তরুণ ভোটারদের মধ্যেও এটি ইতিবাচক সাড়া ফেলেছে।

অপু বলেন, আমি চাই রাজনীতি হোক মানবতার সেবার মাধ্যম। মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।

ভেদরগঞ্জে এ দিনটি যেন এক উৎসবমুখর প্রচারে পরিণত হয়। শিশুদের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, নারীদের সঙ্গে সৌজন্য আলাপ সব মিলিয়ে অপুর প্রচার ছিল মানুষের সঙ্গে মেলবন্ধনের এক হৃদয়গ্রাহী উদাহরণ।

এএন

Link copied!